Friday, December 30, 2016

রবিতে ফ্রিনেট চালান কোন রকম ডিসকানেক্ট ছাড়া(Android)

রবিতে ফ্রিনেট চালান কোন রকম ডিসকানেক্ট ছাড়া(Android)

কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।হয়তো অনেকেই রবিতে ফ্রিনেট ইউজ করেন।কিন্তু ইদানিং psiphon handler খুব সমস্যা করছে।স্লো স্পিড এবং একটু পরপর ডিসকানেক্ট হয়ে যায়।এবং মাঝে মাঝে connect হতে অনেক দেরি করে।তাছাড়া এটির একটি প্রদান সমস্যা হলো add show করে।এর জন্য আজকে সমাধান নিয়ে হাজির হয়েছি।তো আর কথা বাড়াবো না।

  • ১. প্রথমেই নতুন এপ্সটি ডাউনলোড করে নিন Zyphon handler
  • ২. তারপর নিচের sreenshot এর মত সেটিংস করে নিন
  • ৩. proxy server দিন robi.fonepass.mobi
  • ৫. real proxy type দিন default
  • ৬. আর কোন কিছু চেঞ্জ না করে সেভ দিয়ে কানেক্ট করুন।


    এরপর সেটিং করা হয়ে গেলে কানেক্ট দিয়ে চালানো শুরু করে দিন।তবে আর ডিসকানেক্ট সমস্যা হবে না
    কম স্পিড পেলে country চেঞ্জ করে দেখুন ভালো স্পিড পাবেন।
    ভাল লাগলে টিউন টি শেয়ার করতে ভুলবেন না।
    কারো কোন সমস্যা থাকলে টিউমেন্ট এ জানান।
    আমার ফেইসবুক পেজ এ জয়েন করুন'
    আমাকে ইউটিউবে পাবেন।সাবস্ক্রাইব করতে ভুলবেন না
    সবাইকে ধন্যবাদ আমার টিউনটি পড়ার জন্য।এবং মজা করে রবিকে বাশ দিন।

Saturday, December 17, 2016

৪৯০ পদে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ !!

Ministry of Primary and Mass Education Job Circuler

Ministry of Primary and Mass Education Job Circuler6546545
6546456

ফ্রী প্রশিক্ষন সঙ্গে চাকরি !!

অর্থ মন্ত্রণালয়ের অর্থায়নে আবারো বিনামূল্যে প্রশিক্ষণ সহ ভাতা এবং চাকরির সুযোগ দেওয়া হচ্ছে,দেশের কয়েকটি স্থানে এই প্রশিক্ষণ দেওয়া হবে,আবেদন করা যাবে ১৯ শে ডিসেম্বর পর্যন্ত,বিস্তারিত এখনই দেখে নিন এবং অন্যকে জানিয়ে দিন
বিস্তারিত দেখতে নিচে ছবিতে ক্লিক করুন:>>Free training,  jobs with1235758

২৭০টি শূন্য পদে মৎস্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি !!

২৭০টি শূন্য পদে মৎস্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি !!
আবেদনের শেষ সময়: ৪ জানুয়ারি ২০১৭।
পদসংখ্যা: ২৭০টি
পদের নাম: ক্ষেত্র সহকারী
বিস্তারিত দেখতে নিচে ছবিতে ক্লিক করুন

Department of Fisheries Job Circular

Department of Fisheries Job Circular
Company/institution name : Department of Fisheries
Post: see in the Detailed Circular
No. of Vacancies: see in the Detailed Circular
Qualification: see in the Detailed Circular
Job Nature: Full-time
Source : web site
Age Limit: see in the Detailed Circular
Salary : see in the Detailed Circular
Application System: Online
Application Closing Data: 04  January 2016
Application Published Data: 12 December 2016
for more information about Department of Fisheries Job Circular Below this original circular.
h85854k

বিভিন্ন পদে জনবল নিয়োগ দিচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স !!

বিভিন্ন পদে জনবল নিয়োগ দিচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স !!

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড। ‘সিনিয়র এক্সিকিউটিভ বা অ্যাসিস্টেন্ট ম্যানেজার- মার্কেটিং অ্যান্ড সেলস’ পদে চারজন এবং ‘সিনিয়র এক্সিকিউটিভ বা অ্যাসিস্টেন্ট ম্যানেজার- রিজার্ভেশন অ্যান্ড টিকেটিং’ পদে আটজনকে নিয়োগ দেওয়া হবে।
সিনিয়র এক্সিকিউটিভ বা অ্যাসিস্টেন্ট ম্যানেজার- মার্কেটিং অ্যান্ড সেলস
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে বিবিএ বা এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ ও কম্পিউটারজ্ঞান থাকতে হবে।
সিনিয়র এক্সিকিউটিভ বা অ্যাসিস্টেন্ট ম্যানেজার- রেজার্ভেশন অ্যান্ড টিকেটিং
 যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে বিবিএ বা এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পাস ও সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি আবেদনকারীদের দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ ও কম্পিউটার চালান জানতে হবে।
আবেদন প্রক্রিয়া
বিডিজবস ডটকমের মাধ্যমে পদগুলোতে আবেদন করা যাবে। পাশাপাশি আগ্রহী প্রার্থীরা ‘career@us-banglaairlines.com’ ঠিকানায় ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া ডাকযোগে আবেদন পাঠানো যাবে। আগ্রহী প্রার্থীরা সদ্য তোলা পাসপোর্ট আকৃতির ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত পাঠাতে পারবেন ‘এইচআরডি, ইউএস-বাংলা এয়ারলাইন্স, ৭৭ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা কূটনৈতিক এলাকা, ঢাকা-১২১২’ ঠিকানায়। আবেদন করা যাবে ২৫ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম

ব্রেকিং নিউজ: জনবল নিয়োগ দিচ্ছে বাংলালিংক!!

ব্রেকিং নিউজ: জনবল নিয়োগ দিচ্ছে বাংলালিংক !!

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টেলিকমিউনিকেশন  প্রতিষ্ঠান বাংলালিংক। ‘নেটওয়ার্ক প্ল্যানিং স্পেশালিস্ট ইঞ্জিনিয়ার, সিএন সিএস’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া ওরাকল ডিবিএমএস বা রিলেশনাল ডিবিএসএস, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট (এডিই), কোর ডায়মেনশনিং, জিএসএম টেকনোলজি ইত্যাদি বিষয়ে জ্ঞানসম্পন্ন হতে হবে।
আবেদন প্রক্রিয়া
বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে ১৭ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত।
বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন :

এসআই নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন !!

এসআই নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন !!

বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই নিরস্ত্র) পদে নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে। পরিবর্তিত সময় অনুযায়ী আগামী ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পূর্বঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী ২০১৭ সালের ১২, ১৩ ও ১৪ জানুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নতুন সময় অনুযায়ী ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন বিষয়ের পরীক্ষা ১২ জানুয়ারির পরিবর্তে ২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত, মনস্তত্ত্ব পরীক্ষা ১৩ জানুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এবং সাধারণ জ্ঞান ও পাটীগণিত বিষয়ের পরীক্ষা ১৪ জানুয়ারির পরিবর্তে ৪ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের এআইজি (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং) মো. মনিরুল ইসলাম বলেন, অনিবার্য কারণবশত এ পরীক্ষার তারিখ পরিবর্তন করা হলো। তবে পরীক্ষার অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।

Friday, December 16, 2016

২৭০টি শূন্য পদে মৎস্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি !!

২৭০টি শূন্য পদে মৎস্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি !!
আবেদনের শেষ সময়: ৪ জানুয়ারি ২০১৭।
পদসংখ্যা: ২৭০টি
পদের নাম: ক্ষেত্র সহকারী
বিস্তারিত দেখতে নিচে ছবিতে ক্লিক করুন

ব্রেকিং নিউজ: নৌ পরিবহন অধিদপ্তরের জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি !!

ব্রেকিং নিউজ: নৌ পরিবহন অধিদপ্তরের জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি !!

ব্রেকিং নিউজ: নৌ পরিবহন অধিদপ্তরের জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি
জব টাইপ : ফুলটাইম
জব ক্যাটাগরি : সরকারী
আবেদনের সময়সীমাঃ ৩১ জানুয়ারী ২০১৭
বিস্তারিত নিচের বিজ্ঞাপনে
bship

ব্রেকিং নিউজ: এসিআই গ্রুপে নিয়োগ, থাকছে নতুনদের সুযোগ !!

ব্রেকিং নিউজ: এসিআই গ্রুপে নিয়োগ, থাকছে নতুনদের সুযোগ !!

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই গ্রুপের শাখা প্রতিষ্ঠান এসিআই মোটরস লিমিটেড। প্রতিষ্ঠানটির ইয়ামাহা মোটরসাইকেল ইউনিটে ‘প্রোডাক্ট এক্সিকিউটিভ’ এবং ‘এক্সিকিউটিভ, করপোরেট সেলস’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
প্রোডাক্ট এক্সিকিউটিভ
যেকোনো বিষয়ে বিবিএ বা এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। নতুন প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। তবে এক থেকে দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া যোগাযোগে দক্ষতা এবং মাইক্রোসফট এক্সেল চালনায় পারদর্শিতা থাকতে হবে।
এক্সিকিউটিভ, করপোরেট সেলস
যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি মোটরসাইকেল চালনায় জ্ঞানসম্পন্ন হতে হবে। এ ছাড়া নারী প্রার্থীদের পদটিতে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
আবেদন প্রক্রিয়া
শুধু বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে ২০ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত।
বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখুন :

ব্রেকিং নিউজ: ব্র্যাকের আন্তর্জাতিক কার্যালয়ে আকর্ষণীয় চাকরি !!

ব্রেকিং নিউজ: ব্র্যাকের আন্তর্জাতিক কার্যালয়ে আকর্ষণীয় চাকরি !!

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের আন্তর্জাতিক সেবাদানকারী প্রতিষ্ঠান ব্র্যাক। প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক কার্যালয়ে এই নিয়োগ দেওয়া হবে। ‘ম্যানেজার, কমিউনিকেশন’ পদে অস্থায়ী এই নিয়োগ দেওয়া করা হবে।
যোগ্যতা
ইংরেজি বা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমমানের অন্যান্য বিষয়ে ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরাও আবেদন করতে পারবেন। প্রার্থীদের শিক্ষাজীবনের সব ক্ষেত্রেই ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের ফল প্রাপ্ত হতে হবে। পাশাপাশি সাংবাদিকতা বা গণযোগাযোগে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। ইংরেজি ভাষায় লেখা ও সম্পাদনার কাজে অত্যন্ত দক্ষতা থাকতে হবে। এ ছাড়া বৃহৎ নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগে দক্ষ এবং দেশ ও দেশের বাইরে কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ব্র্যাকের ওয়েবসাইট (careers.brac.net) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। এ ছাড়া ই-মেইলের মাধ্যমেও আবেদন করা যাবে। ই-মেইল ঠিকানা ‘recruitment.bi@brac.net’। ই-মেইলের সাবজেক্ট লাইনে পদের নাম এবং ‘AD# BI 42/16’ লিখতে হবে। আবেদন করার সুযোগ থাকছে ২৬ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত।
বিস্তারত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন :

Wednesday, December 7, 2016

ব্রেকিং নিউজ: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ৪৯০ পদে নিয়োগ !!

দেশের ৬৪ জেলার প্রতিটি উপজেলায়, অর্থাৎ ৪৯০টি উপজেলায় জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের (৬৪ জেলা) অধীনে আউটসোর্সিং প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতি উপজেলায় একজন করে ‘অফিস সহায়ক’ নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়স
আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছর।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ ও পাসপোর্ট আকৃতির তিন কপি ছবিসহ জীবনবৃত্তান্ত পাঠিয়ে পদটিতে আবেদন করতে পারবেন। আবেদন পাঠানোর ঠিকানা ‘ব্যবস্থাপনা পরিচালক, হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড গার্ড সার্ভিসেস লিমিটেড, ১৮/১ ডিআইটি রোড (পঞ্চম তলা), পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯’। আবেদন করা যাবে ১৫ ডিসেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ২৯ নভেম্বর, ২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন :

ব্রেকিং নিউজ: আকর্ষণীয় পদে নিয়োগ দিচ্ছে ব্র্যাক !!

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশি বহুজাতিক সেবা সংস্থা ‘ব্র্যাক’। ‘অ্যাসোসিয়েট অফিসার- এমআইএস, আইডিপি’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, পরিসংখ্যান, ডেভেলপমেন্ট স্টাডিজ বা একই ধরনের বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে। কোনোভাবেই তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না। পাশাপাশি কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। এ ছাড়া মাইক্রোসফট অফিস এপ্লিকেশন ও কম্পিউটারে বাংলা টাইপের জন্য বিজয় সফটওয়্যার ব্যবহারে পারদর্শিতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করা যাবে। এ ছাড়া আগ্রহী প্রার্থীরা ‘resume@brac.net’ ইমেইল ঠিকানায় জীবনবৃত্তান্ত ইমেইল করার মাধ্যমেও আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১১ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত।

বিশ্ব খাদ্য সংস্থায় চাকরি, বেতন ৬৯ হাজার !!

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিতে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ‘প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট’ পদে অস্থায়ী এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
অর্থনীতি, পরিসংখ্যান বা ফলিত পরিসংখ্যান বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে কম্পিউটার সায়েন্সে স্নাতক বা প্রযুক্তিগত সনদপত্রধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া ইংরেজি ও বাংলা ভাষায় মৌখিক ও লিখিত যোগাযোগে পারদর্শী হতে হবে।
বেতন
নিয়োগপ্রাপ্তদের মাসিক বেতন দেওয়া হবে ৬৯ হাজার ৯৮১ টাকা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির ওয়েবসাইট (bit.ly/2g8q8cX) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ১৮ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত।

ব্রেকিং নিউজ: সৈনিক পদে বাংলাদেশ সেনাবাহিনীর জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

সৈনিক পদে বাংলাদেশ সেনাবাহিনীর জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

Monday, December 5, 2016

অসম্ভব হাসির ভিডিও। না দেখলে চরম মিস !!

অফিসার পদে Dutch-Bangla Bank এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত।

অফিসার পদে Dutch-Bangla Bank এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত। 

Dutch-Bangla Bank  recruitment notice at officer post


Most famous  Dutch-Bangla Bank  Ltd  has been  published a circular  by their authority its a bank  job. Dutch-Bangla Bank  Ltd job is most attractive and smart job.Its take young and energetic People with high salary.People who perfect   this positional job they can apply until next 05 January 2017.

Here is my website http://allbanglatutorial24.blogspot.com You will understand that its job related website.In our country has many unemployed people they do not know  the  way of searching job.Our destination is all people search job esiliy and give to  distribute to all.   Dutch-Bangla Bank   ltd  and these related all job current update has been found my website below.

Dutch-Bangla Bank  recruitment notice at officer post


Bank name:  Dutch-Bangla Bank ltd
Post: see the circular
Salary: see the circular
Application deadline:05 January 2017

Lets see details


dutch bangla bank job circular

বিনা খরচে ছয় হাজার কর্মী নেবে কাতার !!

বিনা খরচে ছয় হাজার কর্মী নেবে কাতার !!

নির্মাণ খাতে বাংলাদেশ থেকে ছয় হাজার কর্মী নেবে কাতার। তবে যাঁরা যাবেন তাঁদের কোনো খরচ করতে হবে না। যাতায়াত ভাতা থেকে শুরু করে থাকা-খাওয়া—সবই দেবে নিয়োগকারী প্রতিষ্ঠান।
কাতারের গিয়ে ওই কর্মীরা কাজ পাচ্ছেন ইতালির বিখ্যাত স্যালিনি ইমপ্রিগিলো নামের একটি প্রতিষ্ঠানে। ওই কোম্পানি কাতারে একটি স্টেডিয়াম তৈরির কাজ পেয়েছে। ২০২২ সালের বিশ্বকাপ সামনে রেখে আল খোরে বিশাল ওই স্টেডিয়াম তৈরি হচ্ছে। বাংলাদেশের জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান আল ইসলাম ওভারসিজ এই কর্মীদের কাতারে পাঠাচ্ছে।
বিনা খরচে কর্মী পাঠানোর এই উদ্যোগকে খুবই ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক সেলিম রেজা প্রথমআলোকে বলেন, ‘বাংলাদেশ থেকে নারী কর্মীদের এখন বিদেশে যেতে খরচ হয় না। কিন্তু পুরুষ কর্মীদের বিদেশে যেতে যেখানে লাখ লাখ টাকা খরচ। এমন পরিস্থিতিতে আল ইসলাম ওভারসিজ বিনা খরচে কর্মীদের কাতারে পাঠাচ্ছে। বাংলাদেশ থেকে যারা যাচ্ছে, তারা স্যালিনি ইমপ্রিগিলোতে কাজ পাবে। বিনা খরচে কর্মী পাঠানোর এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। অন্য ব্যবসায়ীরাও এখান থেকে শিখতে পারেন।
স্যালিনি ইমপ্রিগিলোর পৃথিবীর ৫০টা দেশে কাজ করছে। ৩৫ হাজার কর্মী তাদের অধীনে কাজ করে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কাতারের আল খোরে আল বায়াত স্টেডিয়াম বানাবে। দোহা থেকে ৫০ কিলোমিটার উত্তরে এই স্টেডিয়াম হচ্ছে। এতে ৭০ হাজার দর্শক বসতে পারবে। ২০১৫ সালের সেপ্টেম্বরে এর কাজ শুরু হয়েছে। শেষ হবে ২০১৮ সালের ৩১ আগস্ট। স্টেডিয়াম ছাড়াও কাতারের একটি আবাসিক এলাকা তৈরির কাজ পেয়েছে এই প্রতিষ্ঠান।
বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ শ্রমবাজার এখন কাতার। ২০১৫ সালে ১ লাখ ২৩ হাজার ৯৫৬ জন কর্মী কাতারে গেছেন। আর চলতি বছরের ২৭ নভেম্বর পর্যন্ত গেছেন ১ লাখ ১০ হাজার ৬৩৪ জন। প্রতি মাসেই কাতার থেকে ৪৫ মিলিয়ন মার্কিন ডলার প্রবাসী আয় আসছে।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আল ইসলাম ওভারসিজের মাধ্যমে মূলত দক্ষ নির্মাণশ্রমিকেরা কাতারে যাচ্ছেন। কাতারের নিয়োগকর্তারা এসে তাঁদের পরীক্ষা নিচ্ছেন। তাঁদের স্বাস্থ্য পরীক্ষা, বিমানভাড়া—সবই দিচ্ছে নিয়োগকারী প্রতিষ্ঠান। এ ছাড়া কাতারে গিয়ে তাঁরা থাকা-খাওয়ার খরচও পাচ্ছেন। তাঁদের মূল বেতন হবে ৯০০ রিয়াল।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন করে আনা এসব কর্মীর থাকা ও খাওয়ার ব্যবস্থা করবে। দুই বছরের নবায়নযোগ্য চুক্তিতে দৈনিক আট ঘণ্টা কাজ করবেন। এরপর কাজ করলে সেটি ওভারটাইম হিসেবে বিবেচনা করা হবে কাতারের শ্রম আইন অনুযায়ী। এ ছাড়া কাতারের শ্রম আইন অনুযায়ী, শ্রমিকদের চিকিৎসা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। এ ছাড়া শ্রমিকদের ক্ষেত্রে দুই বছর পর দেশে আসা যাওয়ার টিকিট, ছুটিকালীন বেতনসহ বিভিন্ন সুযোগ দেওয়া হবে।
আল ইসলাম ওভারসিজের মালিক জয়নাল আবেদিন জাফর। বিনা খরচে এভাবে কর্মী পাঠানোর বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা যে চুক্তি করেছি, তাতে কাতারে কর্মী পাঠাতে কোনো খরচ করতে হবে না। যারা লোক নেবে, তারাই সব খরচ দেবে। আমি মনে করি, দক্ষ কর্মী পাঠাতে পারলে এভাবে বিপুল পরিমাণ বাংলাদেশিকে পাঠানো সম্ভব। আমরা যাঁদের পাঠাই, তাঁদের থাকা-খাওয়া থেকে শুরু করে চিকিৎসা, বিমা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেয় কাতারের কোম্পানি। দুই বছর পর দেশে আসা-যাওয়ার টিকিটও পাবেন তাঁরা। আমি এভাবেই কাতারে আরও লোক পাঠাতে চাই।’

৬০০ পদে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিয়োগ, আবেদন প্রক্রিয়া চলছে !!

৬০০ পদে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিয়োগ, আবেদন প্রক্রিয়া চলছে !!

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সেবা পরিদপ্তরে ৬০০ জন মিডওয়াইফ নিয়োগ করা হবে। বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের বিষয়টি জানিয়েছে। এই নিয়োগের বিজ্ঞপ্তিটি www.bpsc.gov.bd ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। এ পদে ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আবেদন করতে হলে আবেদনকারীকে আগামী ২১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন করতে হবে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে আবেদন করতে হলে প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মিডওয়াইফারি বিষয়ে স্নাতক ডিগ্রি পাস অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সার্টিফিকেট এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে। প্রার্থীর বয়স ০১-১১-২০১৬ তারিখে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
এ পদে আবেদনের জন্য প্রার্থীকে টেলিটকের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd)  অথবা বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র বিপিএসসি ফরম- 5A পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে। উল্লিখিত ওয়েবসাইট ওপেন করে নন-ক্যাডার অপশন সিলেক্ট করে ক্লিক করলে মিডওয়াইফ পদের বিজ্ঞপ্তি, Instructions for submitting Application এর রেডিও বাটন দৃশ্যমান হবে। বিপিএসসি ফরম- 5A সফলভাবে পূরণ সম্পন্ন হলে  Application Preview দেখা যাবে। এই  Preview এর স্থানে প্রার্থীকে (দৈর্ঘ্য বাই প্রস্থ) ৩০০ বাই×৩০০ পিক্সেলের কম বা বেশি নয় এবং ফাইল সাইজ ১০০ কেবির বেশি নয়, এরূপ মাপের নিজের সদ্য তোলা রঙিন ছবি স্ক্যান করে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। অনলাইনে আবেদনপত্র বিপিএসসি ফরম- 5A যথাযথভাবে পূরণপূর্বক নির্দেশমতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে প্রার্থী কর্তৃক আবেদনপত্র সাবমিশন সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ  Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র জমা করা হলে প্রার্থী একটি ইউজার আইডিসহ ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্টস কপি পাবেন। এই অ্যাপ্লিকেন্টস কপি প্রার্থীকে প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে। এই ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়মানুযায়ী যেকোনো টেলিটক প্রি-প্রেইড মোবাইল থেকে এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ৫০০ টাকা জমা দিতে হবে। শুধু ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা ইউজার আইডি প্রাপ্তির পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে পারবেন। প্রার্থী তাঁর ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ছবি ও রেজিস্ট্রেশন নম্বরসংবলিত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
প্রার্থীদের আবেদন করা আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর প্রার্থীদের ১০০ নম্বরের এমসিকিউ (লিখিত) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকবে। এক ঘণ্টার এই পরীক্ষায় বাংলা বিষয়ে ১৫, ইংরেজিতে ১৫, সাধারণ জ্ঞান, গণিত ও দৈনন্দিন বিজ্ঞানে ২০ এবং মিডওয়াইফারি (টেকনিক্যাল) বিষয়ে ৫০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন। এ পরীক্ষায় বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ভালো করতে হলে ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্য বইগুলো পড়লে ভালো করা যাবে। সাধারণ জ্ঞান অংশের জন্য পড়তে হবে প্রতিদিনের পত্রিকা ও সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলো নিজের আয়ত্তে রাখতে হবে। এ ছাড়া মিডওয়াইফারি (টেকনিক্যাল) বিষয়গুলোর খুঁটিনাটি ভালোভাবে পড়লে এই অংশে ভালো করা যাবে।
এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আবার ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে প্রার্থীকে অবশ্যই ৪০ নম্বর পেতে হবে। বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, এমসিকিউ ও মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইট ও বিভিন্ন পত্রিকার মাধ্যমে জানানো হবে।
এমসিকিউ ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত হলে একজন মিডওয়াইফ জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৬ হাজার টাকা স্কেলে বেতন ও বিধি অনুযায়ী অন্যান্য ভাতা বা সুবিধা পাবেন।
 যোগাযোগ: এই নিয়োগসংক্রান্ত অতিরিক্ত তথ্য পেতে বিপিএসসির ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে হবে। এ ছাড়া কর্মকমিশন সচিবালয়ে
অফিস চলাকালীন ৫৫০০৬৬৫১ টেলিফোন নম্বরে যোগাযোগ করে তথ্য জানা যাবে।
২৫ হাজার বেতনে বাংলাদেশ পুলিশের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি !!
Vacancy
01
Job Context
    Job Nature: 1 year contractual job
Job Description / Responsibility
  • Applicant must be very familiar with Auto Cad (2D/3D)
  • Understand the consultant’s requirements and achieving their satisfactory level through design
  • Preparing DIT drawing as per project requirements
  • Preparing working drawing as per project requirements
Job Nature
Contractual
Educational Requirements
    Diploma in Architecture/ Professional Course in Auto CAD.
Experience Requirements
  • At least 8 year(s)
  • The applicants should have experience in the following business area(s):
    Architecture Firm, Developer, Engineering Firms
Job Requirements
  • The applicant should have experience in the following area Operator (CAD), Commercial building and Shopping mall working drawing
  • Work closely with Architects and Engineer to ensure continuous innovation of design
  • Good communication and interpersonal skill
Job Location
Dhaka
Salary Range
    Tk. 25000
Apply Instruction
Send your application to ashish.hasan51@gmail.com
Confirm by SMS to 01718-056866

Sunday, December 4, 2016

সৈনিক পদে যোগ দিন বাংলাদেশ সেনাবাহিনীতে !!

দেশসেবার সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সৈনিক পদে যোগদানে আগ্রহী বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিকদের এই নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
সাধারণ ট্রেডে (জিডি) নিয়োগ দেওয়া হবে পুরুষ ও মহিলা প্রার্থীদের। এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
কারিগরি ট্রেডে নিয়োগ দেওয়া হবে শুধু পুরুষ প্রার্থীদের। এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৩.০০ প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ড্রাইভার ট্রেডের জন্য যেকোনো বিষয় থেকে এসএসসি পাস গ্রহণযোগ্য হবে। এ ছাড়া চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স ও গাড়ি চালনায় দক্ষতা থাকতে হবে।
বয়স
১৫ নভেম্বর, ২০১৬ পর্যন্ত সাধারণ ট্রেডের প্রার্থীদের বয়স ১৭ থেকে ২০ বছর হতে হবে। পাশাপাশি কারিগরি ট্রেডে ১৫ নভেম্বর, ২০১৬ প্রার্থীদের বয়স ১৭ থেকে ২১ বছর এবং ড্রাইভার ট্রেডে ১৮ থেকে ২১ বছর হতে হবে।
শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি, ওজন ৪৯.৯০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।
মহিলা প্রার্থীদের উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি, ওজন ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।
অন্যান্য যোগ্যতা
প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক ও অবিবাহিত হতে হবে। এ ছাড়া আবেদনকারীদের সাঁতার জানতে হবে।
প্রার্থী নির্বাচন ও প্রশিক্ষণ
ইংরেজি, বাংলা, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের মেধা যাচাই করা হবে। এই পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের ছয় মাস থেকে এক বছরের মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আগামী ২২ জানুয়ারি, ২০১৭ থেকে ৩০ জুন, ২০১৭ পর্যন্ত www.joinbangladesharmy.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে বিজ্ঞাপনে উল্লেখিত নিয়মানুযায়ী এবং নির্ধারিত সেনানিবাসে সৈনিক ভর্তি কার্যক্রম শুরু হবে।
বিস্তারিত জানতে ৩ ডিসেম্বর, ২০১৬ দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন :

Chittagong railwayJob 2016

চট্টগ্রাম রেলওয়ে ১০৩৮ জন গেটকিপার নিয়োগ বিজ্ঞপ্তি !!